হোম > খেলা

রাজশাহীর জয়, সেঞ্চুরির পথে মুশফিক

স্পোর্টস রিপোর্টার

মিরপুরে তৃতীয় দিনেই শেষ হয়েছে রাজশাহী ও খুলনার ম্যাচ। শেষ ইনিংসে খুলনার ছুঁড়ে দেওয়া ১০৯ রানের লক্ষ্যে দিনের খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে জয় নিশ্চিত করে রাজশাহী বিভাগ। তৃতীয় দিনে জয়ের জন্য রাজশাহীর সামনে লক্ষ্য ছিল ১০৯ রান। হাবিবুর রহমান সোহানের ৬৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করে দলটি।

অন্যদিকে সিলেটের একাডেমি মাঠে চতুর্থ দিনের শুরুতে সেঞ্চুরির আশায় মাঠে নামবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। গতকাল ঢাকার বিপক্ষে সাত উইকেটে ২৬০ রান তুলে তৃতীয় দিন শেষ করে সিলেট। মুশফিক ৯৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেন। সেঞ্চুরির অপেক্ষায় থাকা মুশফিকের দল প্রথম ইনিংসে ঢাকার চেয়ে ৫০ রানে পিছিয়ে আছে।

পাশাপাশি কক্সবাজারে বৃষ্টির বাধায় রংপুর-ময়মনসিংহ ও চট্টগ্রাম-বরিশাল ম্যাচের তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে তৃতীয় দিন ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ