হোম > খেলা

আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন স্যামি

স্পোর্টস ডেস্ক

বার্বাডোজ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তিন দিনে শেষ হওয়া ম্যাচটিতে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন স্যামি। এজন্য তাকে শাস্তি দিয়েছে আইসিসি।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পরের ঘটনা। সেদিন টিভি আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমের সামনে অসন্তোষ প্রকাশ করেন স্যামি। তাতেই আইসিসির আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গ করেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই ধারায় বলা আছে, প্রকাশ্যে আম্পায়ারদের বিরুদ্ধে মন্তব্য করা নিষিদ্ধ। এই কাজটি করায় স্যামির ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি সাবেক ক্রিকেটারের নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। স্যামি দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন স্যামি।

ম্যাচে হোল্ডস্টকের একাধিক বিতর্কিত সিদ্ধান্তকে ঘিরে সমালোচনা করেন স্যামি। তার দাবি, রোস্টন চেজের এলবিডব্লিউ ও শাই হোপের ক্যাচ আউটের সিদ্ধান্ত সঠিক ছিল না। এই সিদ্ধান্ত দুটি তাদের বিপক্ষে দিয়েছেন হোল্ডস্টক।

স্যামি বলেন, ‘এসব বিষয় খুবই হতাশাজনক। আপনি এমন অবস্থায় যেতে চাইবেন না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে আপনার মনে সন্দেহ থাকে। ইংল্যান্ড সফর থেকেই হোল্ডস্টককে নিয়ে আমার সন্দেহ জেগেছে। একটা দলের বিপক্ষে যখন একের পর এক সিদ্ধান্ত যায় তখন প্রশ্ন উঠেই।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা