হোম > খেলা

পাকিস্তান ইস্যুতে সুর পাল্টালেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত এপ্রিলে সামরিক সংঘাতে লিপ্ত হয় ভারত ও পাকিস্তান। তাতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো খারাপ হয়। এর মাত্রা এতোটাই বেশি ছিল যে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ বয়কটের আহ্বান জানান ভারতের বেশ কয়েকজন বর্তমান ও সাবেক ক্রিকেটার। তাদের মধ্যে সৌরভ গাঙ্গুলি অন্যতম। যদিও কয়েক মাস যেতেই এই ইস্যুতে নিজের সুর পাল্টালেন তিনি। ভারতীয় দলকে প্রতিবেশী দেশটির বিপক্ষে খেলার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি।

এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। এরপর থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শুভমান গিল, লোকেশ রাহুলদের ম্যাচ বয়কট করতে বলছেন অনেকেই। তবে গাঙ্গুলি মনে করেন, সম্পর্ক যেমনই হোক সেজন্য মাঠের খেলা বন্ধ করা উচিত না। পাশাপাশি সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি।

এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘সূচি ঠিক আছে। খেলা হওয়া উচিত। পেহেলগামে যা হয়েছে তা কখনই উচিত নয়। তাই বলে সেই ঘটনার জন্য খেলা বন্ধ করা যাবে না। সন্ত্রাসবাদ বন্ধ হওয়া জরুরি। পাকিস্তানর বিপক্ষে ম্যাচ বয়কটের ঘটনা এখন অতীত। খেলা হবে।’

এশিয়া কাপের আসন্ন আসরের পর্দা উঠবে ৯ আগস্ট। আয়োজক ভারত হলেও টুর্নামেন্টটির সবগুলো ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৪ আগস্ট মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা