হোম > খেলা

বাংলাদেশের দ্বিতীয় জয়

কাভা কাপ ভলিবল

স্পোর্টস রিপোর্টার

কাভা কাপ ফর মেন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হারায় নেপালকে। পাঁচ গেমে বাংলাদেশের পয়েন্ট ছিল ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ১৬-২৫ ও ১৬-১৪। ম্যাচসেরা হন বাংলাদেশের আল আমিন।

এর আগে সকালে দিনের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তান ৩-১ সেটে হারায় শ্রীলঙ্কাকে। চার গেমে তুর্কমেনিস্তানের পয়েন্ট ছিল ২৫-২২, ২৫-১৬, ২০-২৫ ও ২৫-২০। ম্যাচসেরা হন তুর্কমেনিস্তানের সেরদার আলদুরদিভ।

অন্যদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৩-০ সেটে মালদ্বীপকে হারায়। আফগানরা ২৫-১৭, ২৫-২০ ও ২৫-১২ পয়েন্টে জয় তুলে নেয়। ম্যাচসেরা হন আফগানিস্তানের মোহাম্মদ শাহ বাদুন।


ছয় দেশের অংশগ্রহণে শুরু হওয়া এ টুর্নামেন্টে জয় দিয়েই শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। বুধবার নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালদ্বীপকে সরাসরি ৩-০ সেটে হারায় স্বাগতিকরা। তিন গেমের মধ্যে ২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্ট ছিল স্বাগতিকদের।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান