হোম > খেলা

ভারত নিয়ে মন্তব্য করে বিপাকে হোল্ডার

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই উত্তাপে আঁচ। সেটা হোক রাজনৈতিক ময়দান কিংবা ক্রিকেটের মাঠ। এবার সেই উত্তাপে হাত লাগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সম্প্রতি দুই দেশের বৈরী সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন হোল্ডার।

সবশেষ এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি গ্রহণ করেনি। তাদের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’ এ হোল্ডার বলেন, ‘আমি ভারত-পাকিস্তান ‘বিফ’ পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। ভারত এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না। ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। ভারত ও পাকিস্তান দুটিই শক্তিধর। তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে, তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’

ভারতকে নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন হোল্ডার। অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন। এমনকি আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিও তুলছেন ভারতীয় সমর্থকরা। উল্লেখ্য যে, সম্প্রতি ভারতীয়দের দাবির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

তারেমির পেনাল্টি মিসে কঠিন সমীকরণে ইরান

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

শেষ ৩২-এর টিকিট পেল আরও পাঁচ দল, বিদায় উরুগুয়ে ও সৌদি আরবের

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

গোলবন্যায় ইরাককে উড়িয়ে নকআউটের স্বপ্ন জিইয়ে রাখল সেনেগাল

দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স

বিশ্বকাপের ডাগআউটেও ‘আর্জেন্টাইন রাজত্ব’

কেপ ভার্দের ইতিহাস বনাম সৌদির অস্তিত্বের লড়াই

খেলোয়াড়দের সঙ্গে একমত নন, কৌশলেই ভুল দেখছেন নাগেলসমান