হোম > খেলা

মেসির শোকেসে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মিয়ামি

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে লিওনেল মেসির অর্জনের কমতি নেই। এবার আরেকটি অর্জন যোগ হলো তার মুকুটে। শোকেসে বাড়ল আরেকটি ট্রফি। ক্লাবের ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শিরোপা জিতেছে দলটি। সেই সঙ্গে প্রথমবারের মতো তারা জায়গা করে নিয়েছে এমএলএস প্লে-অফ ফাইনালে। মেসির পেশাদার ক্যারিয়ারে এটি ৪৭তম শিরোপা।


আজ ভোরে নিজেদের ঘরের মাঠে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে মিয়ামি। দলের জয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে। অন্য দুই গোল করেন সেগোভিয়া ও সিলভেত্তি। একটি গোলে অ্যাসিস্ট করে বিশ্ব রেকর্ডে নাম লেখান মেসি।


ম্যাচের ১৪তম মিনিটে আলেন্দের গোলে এগিয়ে যায় মায়ামি। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩৭তম মিনিটে জাস্টিন হাকের গোলে ব্যবধান কমায় নিউইয়র্ক। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মিয়ামি।


দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে মেসির সহযোগিতায় ব্যবধান আরও বাড়ান সিলভেত্তি। শেষ দিক ৮৩তম মিনিটে সেগোভিয়া ও ৮৯তম মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আলেন্দে।


এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের চ্যাম্পিয়ন হয়ে এমএলএস কাপের ফাইনাল আয়োজন করবে মিয়ামি। ৭ ডিসেম্বর ফাইনালে তাদের প্রতিপক্ষ ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালিস্ট দুই দল স্যান ডিয়েগো এফসি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ম্যাচের জয়ী দল।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ