হোম > খেলা

ফের আলকারাজ-সিনার ফাইনাল

ইউএস ওপেন ২০২৫

স্পোর্টস ডেস্ক

সময়টা এখন কার্লোজ আলকারাজ ও ইয়ানিক সিনারের। একের পর এক টুর্নামেন্টে ফাইনাল খেলে যাচ্ছেন র‍্যাকিংয়ের এক ও দুই নাম্বার তারকা। ধারাবাহিকতা ধরে রেখে বছরের ইউএস ওপেনের ফাইনালেও মুখোমুখি হতে যাচ্ছেন স্প্যানিশ ও ইতালিয়ান তারকা। সেমিফাইনালে আলকারাজ নোভাক জোকোভিচকে ও সিনার হারিয়েছেন কানাডার অগের-আলিয়াসিমকে।

আলকারাজের মুখোমুখি হবার আগে জোকোভিচের পক্ষে বাজি ধরার লোক কমই ছিলে। কারণ বয়স! কোর্টেও দেখা গেল তারুণ্যের শক্তি। ২২ বছর বয়সী আলকারাজের কাছে উড়ে গেলেন সার্বিয়ান তারকা। ২৪টি গ্র্যান্ড স্লামের মালিক সার্বিয়ান তারকাকে ২ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-৪, ৭-৬ (৭-৪), ৬-২ গেমে হারান আলকারাজ।

এই হারে জোকোভিচের রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। ২০২৩ সালে ইউএস ওপেনের পর আর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি জোকোভিচ।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা লড়াই করেছিলেন জোকোভিচ। ম্যাচ জমে ওঠে দ্বিতীয় সেটে। নিষ্পত্তি হয় টাইব্রেকারে। তৃতীয় সেটের শুরু থেকেই শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েন জোকোভিচ। এর মধ্যে টানা দুটি ‘ডাবল ফল্ট’ করে আরও পিছিয়ে পড়েন। আলকারাজ এগিয়ে যান ৩-১ গেমে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেত পারেননি জোকোভিচ।

আলকারেজের মতো ফাইনাল নিশ্চিত করেছেন ইতালিয়ান নম্বর ওয়ান ইয়ানিক সিনার। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিনার ২৫তম বাছাই ফেলিক্স অগের আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন। তাতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় (২৪ বছর) হিসেবে একই বছরের সব কয়টি গ্র‍্যান্ড স্ল্যাম ফাইনালে ওঠার রেকর্ড গড়লেন এই ইতালিয়ান তারকা।

এই মৌসুমজু্ড়েই দাপট দেখিয়েছেন আলকারেজ ও সিনার। সর্বশেষ ৭ গ্র্যান্ড স্লামই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন শীর্ষ দুই তারকা। তাতে ফাইনালটি জমজমাট হওয়ার ইঙ্গিত মিলছে। সোমবারের (৮ সেপ্টেম্বর) ফাইনালে কোর্টের লড়াই দেখার পালা।

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ