হোম > খেলা

জয়ে বছর শুরু আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

ম্যাচের শুরুতেই বড় ভুল করে বসেন গ্যাব্রিয়েল মাগালিয়াইস। তার ভুলেই গোল খেয়ে পিছিয়ে ছিল আর্সেনাল ম্যাচের দশম মিনিটে। ছয় মিনিট বাদেই নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে ফেলেন ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার। তার গোলে সমতায় ফেরে গানাররা। পরে মাঠের লড়াইয়ে আর পেরে উঠেনি স্বাগতিক বোর্নমাউথ।

ভাইটালিটি স্টেডিয়ামে গত শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতে নতুন বছর শুরু করেছে কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। অন্য দিকে ইংলিশ লিগে ফের হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডস ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলরা।

এভানিলসনের গোলে ব্যাকফুটে চলে গেলেও প্রত্যাবর্তনের গল্প লেখে আর্সেনাল। গ্যাব্রিয়েলের গোলে স্কোর লেভেল করে লন্ডনের ক্লাবটি। তার দেখানো পথে হেঁটে জোড়া গোলে সফরকারীদের জয়ের পথে এগিয়ে দেন ডেক্লান রাইস। ইলি জুনিয়র ক্রুপির গোলে বোর্নমাউথ নাটকীয়তার আভাস দিলেও, আর কোনো গোলের দেখা পায়নি দলটি।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ