হোম > খেলা

একই দিনে বাবা-ছেলের গোলের কীর্তি

মেসি গোল পেলেও হারল মিয়ামি

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার ছেলে ক্রিশ্চিয়ানো জুুনিয়র

বাবা-ছেলে একসঙ্গে পর্তুগালের হয়ে খেলবেন- স্বপ্নটা অনেক দিন ধরেই লালন করে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বাবার স্বপ্ন সত্যি করার পথে অনেক দূর এগিয়েছেন রোনালদো তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। খেলছেন পর্তুগালের বয়সভিত্তিক দলে। বাবা-ছেলের চাওয়া পূরণ হতে এখনো অনেক পথ হাঁটা প্রয়োজন দুজনের। তার আগে দারুণ এক কীর্তি ছুঁয়েছেন সিআর সেভেন ও তার ছেলে। বাবা-ছেলে একই দিনে করেছেন গোল। শনিবার দুজনই নিজ নিজ দলের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন।

অসাধারণ এক মাইলফলকে পৌঁছে ২২ বছর আগের পুরোনো স্মৃতি রোমন্থন করেছেন রোনালদো। কেননা, দিনটি পর্তুগিজ সুপারস্টারের কাছে বিশেষ একটি দিন। তার বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে। রেড ডেভিলদের হয়ে রোনালদো প্রথম গোলের দেখাও পেয়েছিলেন ২০০৩ সালের ১ নভেম্বর। নিজের ক্যারিয়ারের বিশেষ সেই দিনে রোনালদো গোল করলেন নিজে সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে আল ফেইহার বিপক্ষে। আর একই দিন তার ছেলে প্রথম গোল করেন পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে।

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের অভিষেক হয় অবশ্য তিনদিন আগেই। তবে তুরস্কের বিপক্ষে ফেডারেশন কাপের মাঠে নেমেছিলেন ম্যাচের শেষ দিকে। তবে খেলেছেন বদলি হিসেবে। একই টুর্নামেন্টে ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধেই খেলার সুযোগ পান রোনালদোর ছেলে। লড়াইয়ের ৪২ মিনিটেই পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলকে এগিয়ে দেন তিনি। কার্লোস মইতার অ্যাসিস্টে নিচু শটে গোল করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। তাতে পর্তুগাল জেতে ৩-০ গোলে।

সৌদি প্রো লিগে আল ফেইহার জালে রোনালদো বল জড়ান ৩৭ মিনিটে। তবে নির্ধারিত সময়ে খেলা ছিল ১-১ সমতায়। তবে ইনজুরি টাইমের ১৫ মিনিটে রোনালদোর পেনাল্টি গোলে জয় ছিনিয়ে নেয় আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে ৭ ম্যাচে ২১ পয়েন্টের পুঁজি নিয়ে এখন সবার উপরে রয়েছে রোনালদোর ক্লাব। হাজার গোলের স্বপ্ন নিয়ে খেলে যাওয়া পর্তুগিজ এই মেগাস্টারের ক্যারিয়ার গোল হলো সব মিলিয়ে ৯৫২টি।

অন্যদিকে এমএলএসে গোল পেয়েছেন রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও। তবে ন্যাশভিলের কাছে ২-১ গোলে হার মেনেছে আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের ক্লাব ইন্টার মিয়ামি।

টিভিতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভারত ফাইনালসহ আরও যত খেলা

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক