হোম > খেলা

হোল্ডারের পর শেফার্ডের হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

রোমারিও শেফার্ডের বলে মিড অফে জেসন হোল্ডারের হাতে ক্যাচ তুলে তানজিদ তামিম যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, গ্যালারিজুড়ে তখন শুধু হাততালির শব্দ। ওপেনিংয়ে নেমে এক প্রান্তে সতীর্থদের যাওয়া-আসার মিছিল দেখা তানজিদ তামিম চেষ্টা করেন দলের রান বাড়িয়ে নিতে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রান করা তামিম ইনিংসের শেষ ওভারের প্রথম বলে আউট হন ৬২ বলে ৮৯ রান করে।

তার বিদায়ের পর জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠলÑ‘শেফার্ড সিটিং অন হ্যাটট্রিক’ অর্থাৎ হ্যাটট্রিকের অপেক্ষায় শেফার্ড। এটা দেখে দর্শকরা হয়তো খানিকটা দ্বিধান্বিত হয়ে পড়েছিলেন! হওয়াটাই স্বাভাবিক। কারণ, সবশেষ ১৭তম ওভারের শেষ বলে উইকেট নিয়েছিলেন শেফার্ড। এরপর ২০তম ওভারে বল করতে এসেই তৈরি করলেন হ্যাটট্রিকের সুযোগ।

পরের বলে তামিমের বিদায়ের পর নামা শরিফুল ইসলামকে কোনো সুযোগই দেননি ডানহাতি এই পেসার। খানিকটা উপর থেকে ছাড়া ইয়র্কার ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হন শরিফুল। তাতেই পূর্ণ হয় শেফার্ডের হ্যাটট্রিক। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন জেসন হোল্ডার।

শরিফুলকে আউট করে সতীর্থদের সঙ্গে স্বাভাবিক আনন্দই করছিলেন শেফার্ড। তিনি নিজেও বুঝতে পারেননি হ্যাটট্রিক হয়েছে। পরে সতীর্থদের মধ্য থেকে কেউ একজন তাকে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠা হ্যাটট্রিক লেখা দেখিয়ে দেওয়ার পর বুঝতে পারেন হ্যাটট্রিক হয়েছে। হ্যাটট্রিক করা রোমারিও শেফার্ড নিজের কোটার পুরো ৪ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় নেন ৩ উইকেট।

বাংলাদেশের বিপক্ষে হওয়া হ্যাটট্রিক

ব্রেট লি (অস্ট্রেলিয়া) ২০০৭

লাথিস মালিঙ্গা (শ্রীলঙ্কা) ২০১৭

দীপক চাহার (ভারত) ২০১৯

নাথান এলিস (অস্ট্রেলিয়া) ২০২১

করিম জানাত (আফগানিস্তান) ২০২৩

নুয়ান থুসারা (শ্রীলঙ্কা) ২০২৪

প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) ২০২৪

রোমারিও শেফার্ড (ওয়েস্ট ইন্ডিজ) ২০২৫

আগামীতে প্রতি জেলায় ছড়াবে গ্রামীণ ক্রীড়া উৎসব, ঘোষণা প্রতিমন্ত্রীর

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড