হোম > খেলা

মাঠ নিয়ে ক্ষোভ ঝাড়লেন বাটলার

স্পোর্টস রিপোর্টার

অনূর্ধ্ব ২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ম্যাচটি শেষ হতে সময় লেগেছে পৌনে ৫ ঘণ্টা। প্রথমার্ধের কিংস অ্যারেনার পর বিরতির পর খেলা হয় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। ম্যাচটিতে মাঠের বাজে অবস্থা দেখে ক্ষোভ ঝেড়েছেন স্বাগতিক দলের কোচ পিটার বাটলার।

সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে কাঁদা ও পানি জমে যায়। প্রতিকূল পরিস্থিতিতে স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি কোনো দল। বল নিয়ে আক্রমণে গেলে বারবার আছড়ে পড়েছে ফুটবলারা। কখনও কখনও পানিতে বল আটকে গেছে। তাই আর দ্বিতীয়ার্ধে কিংস অ্যারেনায় খেলা গড়ায়নি। বাটলারের মতে, এমন মাঠে খেললে খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

বাটলার বলেন, ‘এটা দুই অর্ধের হিসেব। এই প্রথমবারের মতো আমি প্রথমার্ধের খেলা শুরু হতে দেখলাম এক মাঠে। এরপর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হলো অন্য মাঠে। আমি বাংলাদেশে এসেছি ওদের ফুটবলকে এগিয়ে নিতে, মান বাড়াতে। কিভাবে ওরা সামনে এগিয়ে যাবে সে ধারা গড়ে দিতে এসেছি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হলো সেটা মোটেও ভালো নয়। মাঠের এমন অবস্থা খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য বিপদ যেকে আনবে।’

বাংলাদেশ কোচ আরো বলেন, ‘ম্যাচ শুরু হওয়ার আগেই আমি অফিসিয়াল ও রেফারিদের বলেছি- এই মাঠ খেলার অনুপযুক্ত। তবে তিন ঘণ্টা পর তারা একটি সিদ্ধান্তে পৌঁছায়। খেলা আরেকটা মাঠে সরিয়ে নিয়েছে। এটা হওয়ারই কথা ছিল। খেলা শেষ করতে পেরেছি এটা ভেবে আমি আনন্দিত। দ্বিতীয়ার্ধে আমাদের মেয়েরা খুবই ভালো ফুটবল খেলেছে।’

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!