হোম > খেলা

কি কারণে লাল কার্ড দেখলেন বেলিংহাম?

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার সবশেষ ম্যাচে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট ভাগ করার দিনে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুড বেলিংহাম। যদিও ঠিক কি কারণে লাল কার্ড দেখেছেন এই ইংলিশ তারকা সেটা নিয়ে চলছে আলোচনা।

ম্যাচের ৩৮তম মিনিটে ওসাসুনার কর্নারের পর বেলিংহামকে লাল কার্ড দেখান রেফারি মুনুয়ের মন্তেরো। রিপ্লেতে কোনো ফাউল করতে দেখা যায়নি তাকে। তবে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহামকে।

ম্যাচ শেষে নিজের প্রতিবেদনে মন্তেরো লিখেছেন, তাকে ‘ফাক ইউ’ বলেছে বেলিংহাম। যেটা গালি কিংবা অপমান করতে ব্যবহার করা হয়। এমনটাই উঠে এসেছে স্প্যানিশ গণমাধ্যম দৈনিক এএসের প্রতিবেদনে।

যদিও বেলিংহামের দাবি, রেফারিকে তেমন কিছু বলেননি তিনি। তাকে কেবলমাত্র ভুল বুঝে লাল কার্ড দেখিয়েছেন মন্তেরো। মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির ওপর সম্মান রেখেই বলেছি ‘ফাক অফ’ (এটা সাধারণত দূর হও বা বিরক্তি বোঝাতে ব্যবহার হয়)। ওই সময়কার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার ইচ্ছা ছিল না আমার। আমি তাকে অপমান করিনি। রেফারি ভুল করেছেন।’

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ