হোম > খেলা

সেমিফাইনালে আলকারাজ-সাবালেঙ্কা

স্পোর্টস ডেস্ক

কার্লোস আলকারাজ, ছবি: এক্স হ্যান্ডেল

দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তিনি। শেষ আটে কার্লোস আলকারাজ খেললেন ঠিক শিরোপাধারীর মতোই। দুর্দান্ত পারফরম্যান্সে উড়িয়ে দিলেন ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামেরুন নরিকে। ৬-২, ৬-৩ ও ৬-৩ গেমে জিতে দ্বিতীয় বাছাই আলকারাজ নাম লিখেছেন উইম্বলডনের সেমিফাইনালে। এ নিয়ে টানা ২৩ ম্যাচ জিতে লন্ডনের এ কোর্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে আরো এক ধাপ এগিয়ে গেলেন এ স্প্যানিশ তারকা। শেষ চারে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের ট্রেলর ফ্রিটজ।


অন্যদিকে মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে প্রথম সেট হেরে পিছিয়ে পড়েছিলেন আরিনা সাবালেঙ্কা। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে সেমির টিকিট নিজের করে নিয়েছেন বেলারুশের এ তারকা। জার্মানির লরা সিগমুন্ডকে ৪-৬, ৬-২ ও ৬-৪ গেমে হারান তিনি। শেষ চারে সাবালেঙ্কা লড়বেন যুক্তরাষ্ট্রের আমান্ডা অ্যানিসিমোভার বিপক্ষে।



কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্নই দেখেছিলেন গ্রিগর দিমিত্রোভ। প্রথম দুই সেট টানা জিতে এগিয়েও ছিলেন। কিন্তু তৃতীয় সেটে এসে আর ভাগ্যটা সহায় হয়নি। ইনজুরি পেয়ে বসে বুলগেরিয়ান এ তারকাকে। তাই তো চোখের জলে উইম্বলডন থেকে বিদায় নেন বিধ্বস্ত দিমিত্রোভ। আর কোনো সেট না জিতেই ওয়াকওভার পেয়ে শেষ আটের টিকিট কাটেন জানিক সিনার। একেই হয়তো বলে- কারো পৌষ, কারো সর্বনাশ! তবে মেয়েদের এককের কোয়ার্টারে নিজের নাম ঠিকই লিখে ফেলেছেন ইগা শিয়াটেক।


লন্ডনের সেন্টার কোর্টে রোমাঞ্চকর ম্যাচে দিমিত্রোভ প্রথম দুই সেটে পাত্তাই দেননি সিনারকে। ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন ৬-৩ ও ৭-৫ গেমে। তৃতীয় সেটে যখন ২-২ গেমে সমতা চলছে, ঠিক তখনই এস সার্ভ করেই বুকের ডান পাশ ধরে কোর্টের ওপর পড়ে যান দিমিত্রোভ। পরে চোখের জলে প্রায় ‘জেতা’ ম্যাচটাই ছেড়ে দেন দিমিত্রোভ।

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

শারজাহ ও আবু ধাবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ