হোম > খেলা

হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের শক্তি বেড়েছে: জামাল

ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। এই ম্যাচের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরীকে রেখেই প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলের শক্তি বেড়েছে বলে জানান জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘হামজার অন্তর্ভুক্তির পর এটা এখন সেরা দল। আপনারাও, আমরাও হামজার জন্য অপেক্ষা করছি। উনি অবশ্য আমাদের সঙ্গে ক্যাম্পে থাকবেন না। অনেক দেরিতে যুক্ত হবেন।’ ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে এখন ধারে খেলছেন হামজা।

ভারতের বিপক্ষে ম্যাচের বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি মনে করেন জামাল। তবে ম্যাচটিতে জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশের। জামাল জানান, ‘ভারতের সঙ্গে জিততে হবে। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিয়েছি। আমি তো ভারতের সঙ্গে হারতে চাই না, জিততে চাই।’ তিনি আরো জানান, ‘ভারতের মাটিতে খেলা। আশা করি, আমরা ভালো করব। ইনশাআল্লাহ আমরা তিন পয়েন্ট নেব। আমি মনে করি, আমাদের যে দল আছে, ভারতের সঙ্গে ফিফটি-ফিফটি লড়াই হবে।’

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন জামাল। প্রথম পর্বে খেলতে পারেননি। ব্রাদার্সকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের।

বিশ্বকাপে কতদূর যেতে পারবে জার্মানি

বিশ্বকাপে ‘ট্যাকটিক্যাল টাইম-আউট’ ঠেকাতে নতুন নিয়ম আনছে ফিফা

এক ওভারে ছয় ছক্কার ‘এলিট ক্লাবে’ নেপালের কুশাল ভুর্টেল

বিশ্বকাপের সেমিফাইনালে কারা? হিসাব-নিকাশে এগিয়ে চার দল

মেসির ১০ নম্বর ও তিন তারকা আঁকা বিমানে বিশ্বকাপের দেশে আর্জেন্টিনা

পানামাকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু ব্রাজিলের

টিভির পর্দায় ফুটবল ক্রিকেটের আজকের যত ম্যাচ

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

জন্মদিনে সোয়াটেকের বিদায়, কোয়ার্টারে কোস্তিয়ুক

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার