হোম > খেলা

পিছিয়ে যেতে পারে ২০৩৪ ফিফা বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপের ২০৩৪ সালের আসর আয়োজিত হবে সৌদি আরবে। ২৫তম আসরের মাঠ গড়াতে পারে ২০৩৪ সালের জুন-জুলাইয়ে। এ সময় সৌদি আরবে তাপমাত্রা থাকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো। ফলে গরমের কারণে পিছিয়ে যেতে পারে আসর।

২০৩৪ সালের ওই সময় রমজান চলবে। এ কারণে ২০৩৫ সালে আয়োজিত হতে পারে এই আসর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এ বিষয়টি নিয়ে ভাবনা-চিন্তা করছে।

ইতালির রোমে হচ্ছে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলোর সাধারণ সভা। সেখানেই বিশ্বকাপের সময়সূচির পরিবর্তের বিষয়ে আভাস দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শুধু ২০৩৪ বিশ্বকাপ নয়, অন্য বিশ্বকাপগুলোর সময়সূচিতেও পরিবর্তন আনার ব্যাপারে পর্যালোচনা করছে তারা।

ইনফান্তিনো বলেন, ‘আমরা এরইমধ্যেই আসল বিষয়গুলোতে আছি। সবসময় আলোচনা করছি। এটা শুধু একটা বিশ্বকাপ নিয়ে নয়, এটা একটা সাধারণ প্রতিফলন। এমনকি কিছু ইউরোপীয় দেশে জুলাই মাসে খেলার জন্যও খুব গরম।’

ইনফান্তিনো আরও বলেন, ‘খেলার জন্য সেরা মাস হচ্ছে জুন। ইউরোপে এটা ব্যবহার হয় না। হয়তো সূচি নিয়ে কাজ করার সুযোগ আছে। আমরা এটা নিয়ে আলোচনা করছি। সারাংশ দাঁড় করিয়ে এরপর সিদ্ধান্ত নেব।’

টিভির পর্দায় ফিফা বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে

মেসির ‘ডাবল সেঞ্চুরি’র অপেক্ষায় বিশ্বমঞ্চ

ভালো ক্রিকেট খেলব এবং ম্যাচ জিতব: মিরাজ

গোলের রাজ্যে বায়ার্নের দাপট পিছিয়ে বার্সা-রিয়াল

ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে ‘বিশ্বকাপ আড্ডা’

পল্টনে আন্তর্জাতিক হ্যান্ডবল শুরু

ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন, শাস্তি পেলেন নাহিদ রানা

বিশ্বকাপ শুরুর আগে নতুন শঙ্কা, যুক্তরাষ্ট্রের ম্যাচে ধর্মঘটের হুমকি

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

৪৮ দলের মহোৎসবে অর্থের ছড়াছড়ি