হোম > খেলা

নতুন সাঁতারু খুঁজছে নামছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ছবি: সংগৃহীত

ভবিষ্যৎ সাঁতারুর খোঁজে নামছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন। ১০ মে মিরপুর সুইমিং কমপ্লেক্স থেকে শুরু হবে সাঁতারু খোঁজার কর্মসূচি। এ দিন বাছাই কার্যক্রমের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেবে ফেডারেশন। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ৬০০ সাঁতারু। এরপর ঢাকায় হবে দ্বিতীয় পর্যায়ের বাছাই। সেখানে ৬০০ থেকে সাঁতারু কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই করা হবে ৫০ জন সাঁতারুকে। চূড়ান্ত পর্যায়ের বাছাই করা সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচেরা এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করব আপনাদের সন্তানকে ঘরে বসিয়ে না রেখে এবং মাদকের ভয়াল থাবা থেকে সুরক্ষা দিতে খেলাধুলার বিকল্প নেই। আমি প্রত্যেক পরিবারের সদস্যদের বলব আপনার সন্তানকে সাঁতারে দেন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।’ সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচির জন্য বাজেট ধরা হয়েছে ছয় কোটি। এরই মধ্যে প্রাইম ব্যাংক পিএলসি ৫০ লাখ টাকা দিয়েছে সাঁতার ফেডারেশনকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা