হোম > খেলা

গামিনি ছুটিতে, হোম অব ক্রিকেটের দায়িত্বে হেমিং

স্পোর্টস রিপোর্টার

টনি হেমিং

২০২৩ সালে হেড অব কিউরেটর হিসেবে বিসিবিতে যোগ দেন আইসিসি ও দুবাইতে কাজ করা অস্ট্রেলিয়ান টনি হেমিং। দুই বছরের চুক্তিতে যোগ দেওয়া এই অজি গত ২০২৪ সালে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান পাকিস্তানে। ফের বিসিবিতে ফেরার আগে ছিলেন পিসিবির হেড অব কিউরেটর। দ্বিতীয় দফায় বিসিবিতে যোগ দেওয়ার আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে- প্রথম দফায় তার চাকরি ছাড়ার কারণ নিয়ে। চাকরি ছেড়ে চলে যাওয়ার সময় হেমিং বলেন, শ্রীলঙ্কান সিন্ডিকেটের কারণে কাজ করতে পারছি না। এমনকি গ্রাউন্ডস কমিটির বিপক্ষে অসংখ্য অভিযোগ তুলেছি।


একই গ্রাউন্ডস কমিটির অধীনে ফের বিসিবিতে ফিরেছেন টনি হেমিং। গত পরশু রাতে ঢাকায় পা রাখা এই অজি গতকাল থেকেই শুরু করেছেন নিজের কাজ। গতকাল মিরপুরের উইকেট ও একাডেমি মাঠের উইকেট পরিদর্শন করেছেন তিনি।


আগের দফায় চাকরি ছাড়ার সময় তার অভিযোগ ছিল, কাজ করার সুযোগ পাচ্ছেন না। এমনকি সে সময় গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনামের বিরুদ্ধেও ছিল তার অভিযোগ। গ্রাউন্ডস কমিটিতে কোনো পরিবর্তন না আসার আগেই ফেরত আসা হেমিংয়ের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে কি না সেই প্রশ্নের জবাবে গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুব আনাম আমার দেশকে বলেন, ‘কোনো কথা হয়নি। তিনি কেন অভিযোগ করেছেন, সেই প্রশ্নের উত্তর তিনিই ভালোভাবে দিতে পারবেন।’


হেমিংয়ের আগের দফায় মিরপুরের কিউরেটর হিসেবে দায়িত্বে ছিলেন গামিনি ডি সিলভা। এখনো সেই দায়িত্বে আছেন এই শ্রীলঙ্কান। এবার হেমিং যোগ দেওয়ার আগে দেওয়ার আগেই অবশ্য গামিনি ছুটিতে আছেন।

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে, ব্রাজিল মুখোমুখি জাপানের

২০৩৮ বিশ্বকাপের একক আয়োজক হবে যুক্তরাষ্ট্র!

মালয়েশিয়ায় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপে হবিগঞ্জের ৩ তরুণের সাফল্য

বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিকেএসপি

বন্ধুর জন্য দেম্বেলের ব্যতিক্রমী উদযাপন, হ্যাটট্রিকের পর আবেগঘন বার্তা

ইরানের অফসাইড দুঃখ!

তারেমির পেনাল্টি মিসে কঠিন সমীকরণে ইরান

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

শেষ ৩২-এর টিকিট পেল আরও পাঁচ দল, বিদায় উরুগুয়ে ও সৌদি আরবের

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি