হোম > খেলা

জয়ের অপেক্ষায় খুলনা-রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

এনসিএলের তৃতীয় রাউন্ডে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্য শেষদিনে ১৮৫ রান দরকার খুলনার। অন্যদিকে বরিশালের বিপক্ষে জয়ের জন্য রাজশাহীর দরকার ২৪১ রান। এই দুই ম্যাচে ফল আসার অপেক্ষা থাকলেও বাকি দুই ম্যাচ এগোচ্ছে নিশ্চিত ড্রয়ের দিকে।

কক্সবাজারে সিলেটের বিপক্ষে ৮ উইকেটে ১৭৮ রান নিয়ে দিন শুরু করা রংপুর অলআউট হয় ২৪৫ রানে। দ্বিতীয় দিন শেষে ২৭ রানে অপরাজিত থাকা রবিউল হক আউট হন ৭০ রান করে। মূলত তার ব্যাটেই প্রথম ইনিংসে লিড পায় রংপুর। সিলেটের হয়ে নাবিল সামাদ তিনটি ও আবু জায়েদ নেন চার উইকেট। জবাবে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছে সিলেট। দলটির হয়ে মুবিন আহমেদ দিশান ৭৬ রানে অপরাজিত আছেন।

অন্যদিকে ময়মনসিংহের ৩৩৬ রানের জবাবে তৃতীয় দিন সারা দিন ব্যাটিং করে ৪ উইকেটে ২২৫ রান তুলেছে ঢাকা। দলটির হয়ে ৭৭ রান করেছেন জয়রাজ শেখ।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রামে স্বাগতিক ব্যাটারদের ওপর ছড়ি ঘোরান খুলনার দুই বোলার মেহেদি হাসান রানা ও শেখ মাহেদি। তাতে মাত্র ১৬৬ রানে থামে তাদের ইনিংস। খুলনার লক্ষ্য দাঁড়ায় ২৩৭ রানের।

খুলনায় রাজশাহীর বিপক্ষে ১ উইকেটে ২২ রানে দিন শুরু করা বরিশাল অলআউট হয় ২৬৮ রানে। তাতে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়িয়েছে ২৪৬ রানের। বিনা উইকেটে ৫ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবে রাজশাহী।

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত