হোম > খেলা

এবার যে ইস্যুতে আলোচনায় সৈকত

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

স্নিকোমিটারের তথ্যকে পাত্তা না দিয়ে মেলবোর্ন টেস্টে জয়সওয়ালকে আউট দিয়ে আলোচিত-সমালোচিত হন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এবার চলমান সিডনি টেস্টে বিরাট কোহলি ইস্যুতে আলোচনায় এলেন এই বাংলাদেশি আম্পায়ার।

সিডনি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে থামে ভারত। দলীয় ১৭ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে আসেন কোহলি। অফ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়া নিজের মোকাবেলা করা প্রথম বলকে খোঁচা দেন কোহলি। বল চলে যায় যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তাতেই উদযাপন শুরু করে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

যদিও ক্যাচ সঠিকভাবে নেওয়া হয়েছে কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন সৈকত। তাই তৃতীয় আম্পায়ারের সাহায্য নেন তিনি। সিডনি টেস্টে তৃতীয় আম্পায়ারের ভূমিকায় আছেন জোয়েল উইলসন। কোহলির ক্যাচের ভিডিও তিনি বারবার টিভি রিপ্লেতে দেখেন। সেখানে দেখা যায়, স্মিথ ক্যাচ নিলেও মাটিতে বলের ছোঁয়া লেগেছে। তাই নটআউটের সিদ্ধান্ত নেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা