হোম > খেলা

ঘুরে দাঁড়ানো ড্রতে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক

লিগ ওয়ানে একচ্ছত্র দাপট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে লুইস এনরিকের দল। এবার রোমাঞ্চকর ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত স্ট্রাসবুর্গের বিপক্ষে ৩-৩ গোলের ড্র করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই ড্রতে স্ট্রাসবুর্গকে পেছনে ফেলে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে পিএসজি।

ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। দিজিরে দুয়ের পাস থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে পান ব্র্যাডলি বারকোলা। এরপর দাপট দেখাতে থাকে প্রতিপক্ষ। ম্যাচের ১৭ মিনিটের মধ্যেই সমতায় ফিরে স্ট্রাসবুর্গ। দুয়েরই আপন বড় ভাই গুয়েলা দুয়ের ক্রস থেকে হেডে গোল করেন জোয়াকিন পানিচেলি। ম্যাচে তখন সমানে সমান লড়াই চলছে। বিরতির ঠিক আগে আরেকটি গোলে এগিয়ে যায় স্ট্রাসবুর্গ, গোলদাতা দিয়েগো মোরেইরা।

দ্বিতীয়ার্ধে পিএসজিকে ভয় পাইয়ে দেয় স্ট্রাসবুর্গ। বিরতির পর মাত্র ৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করেন পানিচেলি। ৩-১ গোলে পিছিয়ে পড়েও নিজেদের খেলার কোনো পরিবর্তন আনেনি পিএসজি। উল্টো আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। তাতে ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন গঞ্জালো রামোস। এরপর ৭৯ মিনিটে সেনি মায়ুলুর হেডে সমতায় ফেরে পিএসজি।

এই ড্রয়ে লিগ এবং পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে এগিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্ট্রাসবুর্গ, তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে মার্সেই ও লিওঁ। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের মাঠে নামবে পিএসজি।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান