হোম > খেলা

ক্রিকেটে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পিটিশন, খারিজ করে দিল দিল্লির হাইকোর্ট

স্পোর্টস ডেস্ক

ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ঝামেলা এখন তুঙ্গে। সেটা গড়িয়েছে ক্রিকেট মাঠে পর্যন্ত। এবার বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে দেশটির আদালতে একটি পিটিশন করা হয়। তবে সেটি খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট।

বুধবার প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুরুতেই মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন। তারা বললেন, পিটিশনে চাওয়া ছাড়পত্রগুলো ‘বাহ্যিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের’ বিষয়, যা স্পষ্টতই নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে। ফলে তারা সময় নষ্ট করতে রাজি হননি।

আদালত স্পষ্টভাবে জানান, এ ধরনের আবেদন আদালতের সময় নষ্ট করার শামিল। বেঞ্চের পর্যবেক্ষণ বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা কিংবা অন্য দেশের ক্রীড়া বোর্ডসংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিল্লীর আদালতের নেই বলেও জানান তারা।

প্রধান বিচারপতি বলেন, ভারতীয় সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদের অধীনে রিট এখতিয়ার বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য কোনো দেশের ক্রিকেট বোর্ডের ওপর প্রযোজ্য নয়। এসব বিষয় মূলত বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে যুক্ত, যা নির্বাহী বিভাগের আওতাভুক্ত।

শুনানিতে বিসিসিআইয়ের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, আবেদনে কোনো আইনগত ভিত্তি ছাড়াই বিদেশি ক্রিকেট বোর্ডগুলোকে পক্ষভুক্ত করা হয়েছে। আদালতের আপত্তির পর আবেদনকারী পিটিশনটি প্রত্যাহারের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে