হোম > খেলা

ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে: লিটন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

অধিনায়ক লিটন দাস

সেন্ট কিটসে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। হারের ক্ষত নিয়ে সেন্ট ভিনসেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তারা। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের তুলনায় বাংলাদেশ দল ওয়ানডেতে শ্রেয়তর। সেই ফরম্যাটেই ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সেখানে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভেলেতে কুড়ি ওভারের ফরম্যাটে লিটন দাসদের কাছ থেকে প্রত্যাশা করা বেশ কঠিন। দলের অধিনায়কও সিরিজ শুরুর আগে জানিয়ে রাখলেন, ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কঠিন হবে!

বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে শেষ ম্যাচটি জিতেছিল। ওয়ানডে সিরিজের সব ম্যাচই হেরেছে। এবার শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। তার আগে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়। যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা, আমাদের জন্য একটু কঠিনই হবে। আমরা চেষ্টা করবো ভালো একটা সিরিজ উপহার দেওয়ার।’

ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে বাংলাদেশ দল অনুশীলন করতে পারেনি। তার আগের দিনের অনুশীলনের রসদ নিয়েই মাঠে নামতে হচ্ছে। লিটন অবশ্য অনুশীলনের ঘাটতি দেখেন না, ‘না, ঘাটতি নেই, গতকালকে আমরা কৃত্রিম আলোতে ফিল্ডিং অনুশীলন করেছি। এই দলের অনেক ক্রিকেটারই ওয়ানডে ও টেস্ট খেলেছে। তারা খেলার মধ্যেই ছিল। দুই একজন খেলোয়াড় হয়তো নতুন। তারা কয়েকটা সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছে।’

কিংসটাউনের উইকেট কিছুটা স্লো এবং লো হয়ে থাকে। গত বিশ্বকাপে এই ভেন্যুতেই বাংলাদেশ দল তিনটি ম্যাচ খেলেছে। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষেই ম্যাচ হেরেছিল তারা। জয় পেয়েছে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। টি-টোয়েন্টি সিরিজে অবশ্য উইকেট কিছুটা ভিন্ন হবে বলেই মনে হচ্ছে লিটনের, ‘প্রথমত বিশ্বকাপের যে উইকেট ছিল, এই উইকেটটার মধ্যে কিছুটা ভিন্নতা দেখা গেছে। গতকাল যখন অনুশীলন করেছি, উইকেট একরকম মনে হয়নি। তারা হয়তো ভিন্নভাবে প্রস্তুত করেছে। আমরা ওইভাবে চিন্তা ভাবনা করিনি কম্বিনেশন নিয়ে। বেস্ট যে দলটা হবে বাংলাদেশের জন্য, আমরা সেভাবেই দলটা করবো।’

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান