হোম > খেলা

ওয়াশিংটন-নাইট রাইডার্সের দুই রকম রাত

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দুই রকমের রাত পার করেছে ওয়াশিংটন ফ্রিডম ও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। লো স্কোরিং ম্যাচে এমআই নিউইয়র্ককে ৬ উইকেটে হারিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে রানবন্যার ম্যাচে বৃষ্টি আইনে ১১ রানে জিতেছে নাইট রাইডার্স।

আগে ব্যাট করে পুনঃনির্ধারিত ১৮ ওভারে ১১২ রানে থামে নিউইয়র্কের ইনিংস। ৩৩ রান করেন কুনারজিত সিং। সমান ১৬ রান আসে সানি প্যাটেল ও হিথ রিচার্ডসের ব্যাট থেকে। জবাবে ৩ ওভার হাতে রেখে জয় তুলে নেয় ওয়াশিংটন। ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রিয়েস গাউস। ১৮ বলে ২৭ রান করেন মার্ক চ্যাপম্যান।

বৃষ্টির কারণে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস ও নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচের আয়ু এক ওভার কমিয়ে আনা হয়। আগে ব্যাট করে আন্দ্রে ফ্লেচারের ঝড়ো সেঞ্চুরিতে ২৪৩ রান জড়ো করে নাইট রাইডার্স। ৫৮ বলে ১১৮ রান করেন ফ্লেচার। অ্যালেক্স হেলসের অবদান ৫৮ রান। ২৬ বল খেলেন তিনি। এছাড়া ২৮ বলে ৪৯ রান করেন শেরফানে রাদারফোর্ড। বৃষ্টি আইনে সান ফ্রান্সিসকোর সামনে ২৪৫ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। জবাবে এক বল হাতে রেখে ২৩৩ রানে অলআউট হয় ফ্রাঞ্চাইজিটি। ৪০ বলে সর্বোচ্চ ৯২ রান করেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। হাম্মাদ আজমের ব্যাট থেকে আসে ৩৮ রান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউইয়র্ক: ১১২/৮ (১৮ ওভার); কুনারজিত ৩৩, সানি ১৬; ম্যাক্সওয়েল ৩/২৯

ওয়াশিংটন: ১১৩/৪ (১৫ ওভার); গাউস ৪৬, চ্যাপম্যান ২৭; ট্রিস্টান ২/৩৯

ফল: ওয়াশিংটন ৬ উইকেটে জয়ী

নাইট রাইডার্স: ২৪৩/৩ (১৯ ওভার); ফ্লেচার ১১৮, হেলস ৫৮; গোর ১/২২

সান ফ্রান্সিসকো: ২৩৩/১০ (১৮.৫ ওভার); সঞ্জয় ৯২, আজম ৩৮; কার্তিক ৩/৩১

ফল: নাইট রাইডার্স বৃষ্টি আইনে ১১ রানে জয়ী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল