হোম > খেলা

লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান লেভানডোভস্কির

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনায় খেলে স্বাচ্ছন্দ্য বোধ করছেন রবার্ট লেভানডোভস্কি। এজন্য সৌদি সৌদি প্রো লিগ থেকে লোভনীয় প্রস্তাব পেয়েও না বলে দিয়েছেন এই তারকা স্ট্রাইকার- এমনটাই জানিয়েছেন তার এজেন্ট পিনি জাহাবি।

জাহাবির দাবি- সৌদি প্রো লিগের কোনো এক ক্লাব থেকে বছরে ১০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব পেয়েছিলেন লেভানডোভস্কি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৪১৯ কোটি ৮০ লাখ টাকা। তবে বার্সার প্রতি ভালো লাগা কাজ করায় সে প্রস্তাব ফিরিয়ে দিতে দুইবার ভেবে দেখেননি এ্ই পোলিশ ফুটবলার।

ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় ২০২২ সালের গ্রীষ্মকালীন দলবদলে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় নাম লেখান লেভানডোভস্কি। কাতালান ক্লাবটির সঙ্গে তার চুক্তি আছে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়িয়ে স্প্যানিশ জায়ান্ট শিবিরে থেকে যেতে চান তিনি।

এক সাক্ষাৎকারে জাহাবি বলেন, ‘বার্সেলোনার জার্সিতে খেলতে লেভানডোভস্কি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এটাকে পৃথিবীর সেরা ক্লাব মনে হয় তার কাছে। তাই সৌদি আরব থেকে লোভনীয় অঙ্কের প্রস্তাব আসলেও অকোপটে না করে দিয়েছেন। বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করতে চান। তার ইচ্ছা, স্প্যানিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা।’

হাইভোল্টেজ ম্যাচে চ্যাম্পিয়নস লিগ জমজমাট

সেপ্টেম্বরে হচ্ছে না, সম্ভাবনায় জানুয়ারি

হালান্ড-চেরকির জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে দিল ম্যানসিটি

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

পারেদেস-মলিনাদের নিষেধাজ্ঞা কেটে যাবে প্রীতি ম্যাচেই

অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যাচ্ছেন মার্তিনেজ

চরম আবাসন সংকট, বিপাকে আয়োজক জাপান

ডারউইনে রুবেল ম্যাজিক

হকিতে আশরাফুলের হ্যাটট্রিক