হোম > খেলা

আন্দামান জয় বাংলাদেশের দুই সাঁতারুর

স্পোর্টস রিপোর্টার

থাইল্যান্ডের আন্দামান সাগরে ঝড় তুলেছেন বাংলাদেশের দুই সাতারু মোস্তাফিজুর রহমান ও হোমায়েদ ইসহাক মুন। ওশানম্যান ২০২৬ প্রতিযোগিতায় ওপেন ওয়াটার সাঁতারের ১০ কিলোমিটার ক্যাটাগরিতে অংস নিয়ে নিজের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার পরীক্ষা দিয়েছেন বাংলাদেশি দুই সাঁতারু। মোস্তাফিজুর রহমান সাঁতার শেষ করেন ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে। আর হোমায়েদ ইসহাক মুন সময় নেন ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড। দুজনই অংশ নেন ২৯ থেকে ৩৯ বছর বয়সভিত্তিক ক্যাটাগরিতে।

মোস্তাফিজুর রহমান দেশের পরিচিত একজন অ্যাথলেট। তিনি এর আগে ‘বাংলা চ্যানেল’ জয় করেছেন এবং স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যানও সফলভাবে সম্পন্ন করেছেন। হোমায়েদ ইসহাক মুনও দেখিয়েছেন ধৈর্য আর লড়াইয়ের মানসিকতা। তিনিও হাফ আয়রনম্যান ফিনিশার এবং বাংলা চ্যানেলজয়ী সাঁতারু।

উল্লেখ্য, ওশানম্যান সিরিজ বিশ্বজুড়ে ওপেন ওয়াটার সাঁতারের অন্যতম বড় আসর হিসেবে পরিচিত। তাতে সেখানে বাংলাদেশের দুই সাঁতারুর এই অংশগ্রহণ ও সফল সমাপ্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের জন্যও এক অনুপ্রেরণার গল্পও বটে।

ভালো খেলতে পারিনি, লিটনের সহজ স্বীকারোক্তি

আমরা দেশবাসীর কাছে লজ্জিত, ব্রোঞ্জ পদক হারিয়ে কোচ সালাউদ্দিন

পূর্ণশক্তির দল নিয়ে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

জয়ের সুখস্মৃতি দিয়ে এশিয়ান গেমস শেষ করল হকির মেয়েরা

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন