হোম > খেলা

ইনডোর অ্যাথলেটিকসে ৩৭তম ইমরানুর

স্পোর্টস রিপোর্টার

পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ইমরানুর রহমান। ইংল্যান্ড প্রবাসী দেশের দ্রুততম মানব অংশ নেন ৬০ মিটার স্প্রিন্টে। এই ইভেন্টে অংশ নিয়ে ৬.৭১ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন তিনি।

চলতি মৌসুমে এটাই ইমরানুরের সেরা টাইমিং। যদিও এই টাইমিংয়ের কল্যাণে সেমিফাইনাল নিশ্চিত করতে পারেননি।

প্রতিযোগিতার দুই নম্বর হিটে অংশ নেন ইমরানুর। এই হিটে সাতজনের মধ্যে পঞ্চম স্থানে ছিলেন। সব মিলিয়ে ৪৯ জনের মধ্যে তার অবস্থান ছিল ৩৭তম।

উল্লেখ্য, প্রতি হিটের প্রথম তিন জন এবং বাকিদের মধ্যে সেরা টাইমিংধারী তিন স্প্রিন্টার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

এর আগে ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতে দেশের হয়ে ইতিহাস গড়েন। এবারের আসরে তার সঙ্গে ম্যানেজার হিসেবে ফেডারেশনের যুগ্ম সম্পাদক কিতাব আলীর যাওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় তিনি পোল্যান্ড পৌঁছাতে পারেননি।

উইজডেনের অপ্রত্যাশিত টেস্ট জয়ের তালিকায় বাংলাদেশের তিন

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান