হোম > খেলা

বিশ্ব অ্যাথলেটিকসে রনি

স্পোর্টস রিপোর্টার

আগামী ১৩-২১ সেপ্টেম্বর জাপানের টোকিওতে হবে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। এ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবেন হার্ডলার নাজমুল হোসেন রনি। গত ফেব্রুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার হার্ডলসে ৫০.৮৪ টাইমিং করে ৩১ বছরের রেকর্ড ভাঙেন এই অ্যাথলেট। সদ্য শেষ হওয়া জাতীয় সামার অ্যাথলেটিকসেও শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন রনি।

এই কৃতী অ্যাথলেটকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঠানো প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, ‘রনি ও ইমরানের মধ্যে আমরা একজনকে পাঠাতে চেয়েছিলাম। ইমরান চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছে, সে বিশ্ব অ্যাথলেটিকসে যেতে চায় না। ফলে রনিকে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’

বিশ্ব অ্যাথলেটিকসে খেলোয়াড় একজন হলেও কর্মকর্তা যাচ্ছেন দুজন। ১১-১২ সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস কংগ্রেসও রয়েছে। সেই কংগ্রেসে ডেলিগেট যাবেন অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল নাঈম আশফাক (অব)। আর ডেলিগেট কাম ম্যানেজার হিসেবে জাপান যাবেন সাধারণ সম্পাদক শাহ আলম।

উইজডেনের অপ্রত্যাশিত টেস্ট জয়ের তালিকায় বাংলাদেশের তিন

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান