হোম > খেলা

ইনডোর অ্যাথলেটিকসে পারলেন না ইমরানুর

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান। সেমিফাইনালে তৃতীয় হয়ে প্রতিযোগিতায় মিশন শেষ করলেন বাংলাদেশের দ্রুততম মানব। আজ চীনের তিয়ানজিনে ৬০ মিটার স্প্রিন্টের প্রথম সেমিফাইনালে তৃতীয় হওয়ায় ফাইনালে ওঠার লড়াই থেকে ছিটকে যান ইমরানুর।

এর আগে সকালে হিটে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে ওঠেন এই অ্যাথলেট। তার এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শুধু ইমরানুরই অংশ নেন। এর আগে ২০২৩ সালে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে চমক দিয়েছিলেন ইমরানুর। টাইমিং ছিল ৬.৭৩ সেকেন্ড। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তার সময় লাগল ৬.৭৫ সেকেন্ড।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শুধু ইমরানুরই অংশ নেন। এর আগে ২০২৩ সালে এশিয়ান ইনডোরে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে চমক দিয়েছিলেন ইমরানুর।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের পাঠানো এক বার্তা ইমরানুর বলেছেন, ‘দুঃখজনকভাবে আমি পরের রাউন্ডে যেতে পারিনি, এ জন্য ক্ষমাপ্রার্থী। প্রায় দুই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় না খেলার পরও আমি ইতিবাচক দিকটাই নিতে চাই। এবার অন্তত চোট পাইনি এবং সামনের প্রতিযোগিতাগুলোর জন্য নিজেকে গড়ে তুলতে পারব। সবার সমর্থনের জন্য ধন্যবাদ।’

উইজডেনের অপ্রত্যাশিত টেস্ট জয়ের তালিকায় বাংলাদেশের তিন

সিরিজ জিততে মাঠে নামবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শরিফুল

সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট জয় ভারতের

‘ম্যাকগ্রার মতোই বল করেছে হাসান’

অস্ট্রেলিয়াকে হারানোই সিমন্সের টেস্ট কোচিং ক্যারিয়ারের সেরা জয়

র‍্যাংকিংয়ে বাংলাদেশের জয়জয়কার, শান্ত-মিরাজ-হাসানের বড় লাফ

অবশেষে বার্সেলোনার নীল-লাল জার্সিতে রদ্রি

ম্যাকাইয়ে ফুরফুরে বাংলাদেশ, লক্ষ্য এবার সিরিজ জয়

লাইভ টিভিতে মাঞ্জরেকার-কার্তিকের তর্ক, কথার লড়াইয়ে ছড়াল অস্বস্তি

ইনফান্তিনোর সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ বললেন প্রিমিয়ার লিগ প্রধান