হোম > খেলা

রিজওয়ানের বিশ্বরেকর্ড এখন করণবীরের

স্পোর্টস ডেস্ক

রেকর্ডটি এতদিন ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। ২০২১ সালে নিজের নামের পাশে ১৩২৬ রান যোগ করেছিলেন পাকিস্তানের এ ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে এটাই ছিল এক বছরে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ড।

এবার রিজওয়ানের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অখ্যাত এক ব্যাটসম্যান। অস্ট্রিয়ার করণবীর সিং গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। এ বছর এই ডানহাতি ব্যাটসম্যান ইতোমধ্যে আদায় করেছেন ১৪৮৮ রান। এতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন করণবীর।

চলতি অক্টোবরে অস্ট্রিয়া ক্রিকেট দলের প্রতিনিধি হয়ে রোমানিয়া সফরে গিয়েছিলেন করণবীর। সফরে ১৮ থেকে ১৯ অক্টোবর চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে তার দল। রোমানিয়া সফরের আগে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের প্রয়োজন ছিল ৮৭ রান। সিরিজের প্রথম ম্যাচেই করণবীর উপহার দেন ২৭ বলে ৫৭ রানের দারুণ এ ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৪৬ বলে খেলেন ৯০ রানের দাপুটে ইনিংস। এতেই ভেঙে ফেলেছেন রিজওয়ানের বিশ্বরেকর্ড।

সিরিজের শেষ দুই ম্যাচেও হেসেছে করণবীরের হাতের ব্যাট। তৃতীয় ম্যাচে ৪৪ বলে এনে দেন ৭৪ রান। তবে শেষ ম্যাচে খুব বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে দলীয় স্কোরে যোগ করেছিলেন ২৭। সুবাদে চলতি বছর করণবীরের রান সংগ্রহ এখন ১৪৮৮।

কেবল রান সংগ্রহেই নয়, এক বছরে সর্বাধিক বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও ভেঙে দিয়েছেন করণবীর। চার মারার রেকর্ডও ছিল রিজওয়ানের মালিকানায়। রোমানিয়ায় গিয়ে করণবীর হাঁকিয়েছেন ১৯টি বাউন্ডারি। এ বছর তিনি বাউন্ডারি মেরেছেন সব মিলিয়ে ১২৭টি। ৮টি বাউন্ডারি মেরে রিজওয়ানের আগের রেকর্ডকে (১১৯) ছাড়িয়ে গেছেন করণবীর।

করণবীর ছক্কার রেকর্ড নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন অনেক আগেই। এ বছর করণবীর ছক্কা হাঁকিয়েছেন ১২২টি। এক বছরে দ্বিতীয় সর্বাধিক ছক্কা মেরেছেন সূর্যকুমার যাদব। ২০২২ সালে ভারতীয় এ তারকা ব্যাটসম্যান মেরেছেন ৬৮টি ওভার বাউন্ডারি।

সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে আরো এক অনন্য মাইলফলক গড়েছেন অস্ট্রিয়ারই আরেক ক্রিকেটার। তিনি আর কেউ ননÑকরণবীরের সতীর্থ বিলাল জালমাই। এ বছরে এক হাজার রান সংগ্রহের কীর্তি ছুঁয়ে ফেলেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে কমপক্ষে এক হাজার রান সংগ্রহ করা চতুর্থ ব্যাটসম্যান বনে গেছেন বিলাল জালমাই।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ