হোম > খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান ও বাবর

আমিরের দৃঢ় বিশ্বাস

স্পোর্টস ডেস্ক

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে সেরা আট দলের টুর্নামেন্টের। সেখানে ভালো কিছু করবে পাকিস্তান ও বাবর আজম, এমনটাই দৃঢ় বিশ্বাস মোহাম্মদ আমিরের।

ভারতকে হারিয়ে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের সে শিরোপা জয়ের অন্যতম কারিগর আমির। ফাইনালে ভারতের ব্যাটিং লাইনে রীতিমতো ধ্বস নামান এই বাঁহাতি পেসার। যদিও আট বছর পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তিনি।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। যেটা মোহাম্মদ রিজওয়ানদের আত্মবিশ্বাসের পালে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। অন্যদিকে নিজের চেনা ছন্দে নেই বাবর। ওয়ানডেতে সবশেষ ২১ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ত্রিদেশীয় সিরিজের ৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬২ রান। এরপরও নিজেদের মাঠ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাববের প্রতি বড় আশাই করছেন আমির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘আপনারা উদ্বিগ্ন হবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাবর ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। চাইলে আমার কথা লিখে রাখতে পারেন।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল