হোম > খেলা

ওয়েন নৈপুণ্যে ওয়াশিংটনের হ্যাটট্রিক জয়

মেজর লিগ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটের গত আসরের চ্যাম্পিয়ন ওয়াশিংটন ফ্রিডম। তবে এবারের আসরে তাদের শুরুটা হয় হার দিয়ে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন জয় তুলে নিলো তারা। হ্যাটট্রিক জয়ের পথে এমআই নিউইয়র্ককে দুই উইকেটে হারিয়েছে ওয়াশিংটন। তাদের এই জয়ের নায়ক মিচেল ওয়েন। দল জেতানোর পথে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ার এই তরুণ ক্রিকেটার।

গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮৮ রান তোলে নিউইয়র্ক। জবাবে ওয়েনের ঝড়ো ফিফটিতে চার বল হাতে রেখে জয় তুলে নেয় ওয়াশিংটন। ২৬ বলে ৬০ রানের ইনিংস খেলেন এই ওপেনার। তার ইনিংসটি সাজানো ছিল সমান পাঁচটি করে চার ও ছয়ের সাহায্যে। মার্ক চ্যাপম্যানের অবদান ৪৫ রান। এছাড়া ৩০ রান এনে দেন জ্যাক এডওয়ার্ডস। নিউইয়র্কের হয়ে ট্রেন্ট বোল্ট, নাভিন উল হক ও সানি প্যাটেল দুটি করে উইকেট নেন।

এর আগে কুইন্টন ডি কক, মাইকেল ব্রেসওয়েল ও মোনাঙ্ক প্যাটেলের ব্যাটে চড়ে এই পুঁজি দাঁড় করাতে পেরেছিল নিউইয়র্ক। ৩৪ বলে সর্বোচ্চ ৫৫ রান করেন ডি কক। ব্রেসওয়েলের ব্যাট থেকে আসে ৪২ রান। ২৪ বল খেলেন তিনি। ২০ বলে ৩২ রান করেন প্যাটেল। এছাড়া ৩০ বলে ৩৩ রান করেন নিকোলাস পুরান। চার ওভার হাত ঘুরিয়ে ২৯ রানের বিনিময়ে এক উইকেট নেন ওয়েন। অলরাউন্ড পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

এমআই নিউইয়র্ক: ১৮৮/৪ (২০ ওভার); ডি কক ৫৫, ব্রেসওয়েল ৪২, প্যাটেল ৩২; ওয়েন ১/২৯

ওয়াশিংটন ফ্রিডম: ১৮৯/৮ (১৯.২ ওভার); ওয়েন ৬০, চ্যাপম্যান ৪৫, এডওয়ার্ডস ৩০; নাভিন ২/২৮

ফল: ওয়াশিংটন দুই উইকেটে জয়ী

ম্যাচসেরা: মিচেল ওয়েন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল