হোম > খেলা

নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও পোল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া। ফিনল্যান্ডকে এক হালি গোলে উড়িয়ে দিয়ে ৪-০ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস। জিব্রাল্টারের বিপক্ষেও ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে ক্রোয়েশিয়া। রবার্ট লেভানডোভস্কির গোলে লিথুনিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে পোল্যান্ড।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে ম্যাচের অষ্টম মিনিটেই ডনিয়েল মালেনের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক। ৩৮ মিনিটে মেম্ফাই দেপাই ও ৮৪ মিনিটে ব্যবধান ৪-০ করেন কোডি গাকপো। অন্য ম্যাচে জিব্রাল্টার বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন টনি ফ্রুক, লুকা সুচিক আর মার্টিন এরলিক।

জয় পেয়েছে স্কটল্যান্ডও। বেলারুশকে ২-১ গোলে পরাজিত করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের আশা টিকিয়ে রেখেছে স্কটিশরা। জয় পেয়েছে ডেনমার্কও। তারা ৩-১ গোলে হারিয়েছে গ্রিসকে। গোল ব্যবধানে টেবিলে ডেনমার্ক শীর্ষে রয়েছে। চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাজিত করেছে ফারো আইসল্যান্ড। ৭ ম্যাচে চার জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেকদের তুলনায় ফারো আইসল্যান্ড মাত্র এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান