হোম > খেলা

টি-টোয়েন্টি সিরিজে চ্যালেঞ্জ চান লিটন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামে ভরদুপুরের তপ্ত রোদে শরীর ঝলসে যাওয়ার মতো গরম। এমন গরমের মধ্যে সংবাদ সম্মেলনে একদম সঠিক সময়ে হাজির বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। গরমে যখন টিকে থাকাই দায়, ঠিক তখনই অধিনায়ক লিটন শুনিয়ে গেলেন টি-টোয়েন্টিতে দলের জন্য তার চাওয়া চ্যালেঞ্জ। হয়তো রৌদ্রতপ্ত গরমের কারণে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেটাই একটু বাড়তি চেয়েছেন লিটন দাস।

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সে হিসেবে বিশ্বকাপের আগে মোট ৬ টি-টোয়েন্টি খেলার সুযোগ আছে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ক লিটন দাস জানান, এই ছয় ম্যাচে চ্যালেঞ্জ চান তিনি।

তার কথায়, ‘স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন তাদেরকে টাফ উইকেটে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকেই আসলে ধারাবাহিকতা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন আমি যে উইকেটে বোলিং করব সেখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব আমরা এখানে খেলার জন্য যে বিকজ আমাদের হাতে বেশি একটা সময় নেই বিশ্বকাপের আগে। সম্ভবত এখানে তিনটা, আয়ারল্যান্ডে তিনটা। আমরা চেষ্টা করব, খুব ভালো উইকেটে ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে।’

তবে চ্যালেঞ্জ চান বলে যে ম্যাচ হারতে চান সেটা যে তার লক্ষ্য নয়, সেটাও স্পষ্ট লিটন দাসের কণ্ঠে। এ নিয়ে তিনি বলেন, ‘সত্য কথা বলতে আমি দুইটা সিরিজে চাই আমাদের খেলোয়াড়রা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে, এই ছয়টা গেম থেকে আমরা যতটা পিছিয়ে থাকবে, ততটাই ভালো। ব্যাকফুটে থাকব। দ্যাট মিনস, যে চ্যালঞ্জের কথা বলতেছি নট যে আমরা গেমে পিছিয়ে থাকব। আমি চাই যে, বোলাররা যখন বল করবে, তারা যেন আন্ডার প্রেশার থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটাই হেল্প করবে।’

আগামীতে প্রতি জেলায় ছড়াবে গ্রামীণ ক্রীড়া উৎসব, ঘোষণা প্রতিমন্ত্রীর

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

উইজডেনে বর্ষসেরার মুকুট স্টার্ক-দীপ্তির

পহেলা বৈশাখে ক্রিকেটারদের শুভেচ্ছা, রঙিন বার্তায় ভরে উঠল সামাজিক মাধ্যম

শেষ ম্যাচেও জালমির জয়ে উজ্জ্বল নাহিদ-শরিফুল

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড