হোম > খেলা

বাবরকে দুর্বলতা আর ঘাটতি কাটিয়ে উঠার পরামর্শ কোচ হেসনের

এশিয়া কাপ

স্পোর্টস ডেস্ক

বাবর আজম

খবরটা অবশ্য আগেই ছড়িয়ে পড়েছিল। এশিয়া কাপে থাকছেন না বাবর আজম। শুধু তাই নয়। তার সঙ্গে মহাদেশীয় এ আসরের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন আরেক সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানও। সেই উড়ো খবরটিই শেষে সত্য হলো। বাবর-রিজওয়ানকে ছাড়াই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম দেশ হিসেবে এশিয়া কাপের জন্য টিম দিল পাকিস্তান। তবে দলে ডাক পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।


কেন বাদ পড়লেন অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম? দুর্বলতা কাটিয়ে উন্নতি করার তাগিদ দিয়ে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ‘বাবরকে কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। কিছু ক্ষেত্রে যে তার দুর্বলতা রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে স্পিন বলের বিপক্ষে ও স্ট্রাইক রেটের ক্ষেত্রে উন্নতি প্রয়োজন। প্রত্যাশা করি, সে দ্রুত ফিরতে পারবে। কঠোর পরিশ্রম করছে নিজের ঘাটতিগুলো দূর করার জন্য।’


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল