হোম > খেলা

৪১১ রান, ৩০ ছক্কা আর ২৪ বাউন্ডারির ম্যাচ তিন রানে জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

রানের উৎসবের ম্যাচে লড়াইটা জমে উঠে ছিল। ওয়েস্ট ইন্ডিজ জয়ের খুব কাছেও চলে গিয়েছিল। জয়ের জন্য ৬ বলে দরকার ছিল ১৬ রান। কিন্তু সমীকরণটা মেলাতে পারেনি ক্যারিবীয়রা। তাই তো রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে নিউজিল্যান্ড। ৩০ ওভার বাউন্ডারি আর ২৪ বাউন্ডারির নাটকীয় ম্যাচটি জিতেছে তারা ৩ রানে।

৪১১ রানের দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় ফিরল কিউইরা।
টার্গেট ছিল ২০৮। কিন্তু উইন্ডিজের ব্যাটসম্যানদের ব্যাটিং দৃঢ়তা দেখে তেমনটা মনেই হয়নি। যেন মামুলি লক্ষ্যটা ছুঁতে ভয়-ডরহীন ব্যাটিং করে গেছে অতিথি দলটি।

দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে জয় থেকে হাত ছোঁয়া দূরে থেকেই থামতে হয়েছে তাদের। ৮ উইকেট হারিয়ে ২০৪ রানে সন্তুষ্ট থেকেছে অধিনায়ক শাই হোপের দল। ১৬ বলে ৪৫ রান এনে দেন রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ড ৩৪ আর আলিক অ্যাথানেজ ৩৩ রান এনে দেন।


তার আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল পুঁজি গড়ে নিউজিল্যান্ড। দাপুটে ব্যাটিংয়ে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ২৮ বলের দাপুটে ইনিংসটি সাজিয়েছিলেন ৬ বাউন্ডারি ও ৭ ছক্কায়। ওপেনার টিম রবিনসন ৩৯ এনে দিয়েছিলেন আগেই। তার সঙ্গে ২৮ রান যোগ করে অপরাজিত থেকে যান ড্যারিল মিচেল।


সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২০৭/৫, ২০ ওভার (চ্যাপম্যান ৭৮, রবিনসন ৩৯, ড্যারিল ২৮*; চেজ ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০৪/৮, ২০ ওভার (পাওয়েল ৪৫, শেফার্ড ৩৪, অ্যাথানেজ ৩৩, ফোর্ড ২৯; স্যান্টনার ৩/৩১ ও সোধি ৩/৩৯)।
ফল : নিউজিল্যান্ড ৩ রানে জয়ী।
ম্যাচসেরা : মার্ক চ্যাপম্যান।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?