হোম > খেলা

বিপিএলে আছেন ‘বুমবুম’ আফ্রিদিও

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে আছেন শহিদ আফ্রিদি। যদিও এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে না পাকিস্তানের সাবেক অধিনায়ককে। বিপিএলের এবারের আসরে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকায় দেখা যাবে আফ্রিদিকে। পাশাপাশি পালন করবেন মেন্টরের দায়িত্ব।

চট্টগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব নিতে আজ (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন আফ্রিদি। আরও একবার বিপিএলের অংশ হতে পেরে কতটা খুশি হয়েছেন সেটা বোঝা গেল তার কথায়। উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ঢাকায় চলে এসেছি।’

বিপিএলের প্রথম আসরে আফ্রিদির ঠিকানা ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। পরবর্তীতে খেলেছেন সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের মতো ফ্রাঞ্চাইজির হয়ে।

কুমিল্লা, ঢাকা ডায়নামাইটস ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে বিপিএলের শিরোপাও জিতেছেন আফ্রিদি। বিপিএলে সব মিলিয়ে ৪৫ ম্যাচে মাঠে নেমেছেন। ৩৫ ইনিংস ব্যাট হাতে নেমে করেছেন ৫৩৯ রান। এছাড়া বল হাতে শিকার করেছেন ৫৭ উইকেট। সবশেষ ২০১৯-২০ মৌসুমের পর আর দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো এই টুর্নামেন্টে দেখা যায়নি আফ্রিদিকে। ভিন্ন ভূমিকায় হলেও অবশেষে চার মৌসুম পর বিপিএলে ফিরলেন তিনি।

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ