হোম > খেলা

ফখরের চোটে কপাল খুলতে পারে বাবরের

স্পোর্টস ডেস্ক

বাকি দুই সংস্করণের মতো টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ধারাবাহিক বাবর আজম। এই সংস্করণে দেশটির সর্বোচ্চ রানের মালিক ডানহাতি ব্যাটার। তবে স্ট্রাইকরেট সন্তোষজনক না হওয়ায় দলের বাইরে আছেন বাবর। এবার ফখর জামানের চোটের কারণে দলে ফেরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ফখর। ইতোমধ্যে দেশে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। শোনা যাচ্ছে, চোট গুরুতর হওয়ায় এশিয়া কাপেও তাকে পাবে না পাকিস্তান। শেষ পর্যন্ত ফখর ফিরতে না পারলে এশিয়া কাপের দলে জায়গা পাবেন বাবর- এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির গণমাধ্যম জিও সুপার।

এখন পর্যন্ত ১২৮টি টি-টোয়েন্টি খেলেছেন বাবর। ১২১ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৪ হাজার ২২৩ রান। ফিফটি ৩৬টি। স্ট্রাইকরেট ১২৯.২২। সবশেষ গত ডিসেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন বাবর। এরপর নিউজিল্যান্ড, বাংলাদেশ (হোম অ্যান্ড অ্যাওয়ে) ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত ওভারের সিরিজে সুযোগ পাননি সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল