হোম > খেলা

জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্তরা-প্রিয়ার স্বর্ণ জয়

স্পোর্টস রিপোর্টার

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণপদক জিতেছিলেন কারাতেকা হোমায়রা আক্তার অন্তরা ও মারজান আক্তার প্রিয়া। সাত বছর পর এসেও তারা যে ফুরিয়ে যাননি, তার প্রমাণ দিলেন জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে।

আজ শনিবার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে দুটি ভিন্ন ক্যাটাগরিতে ঠিকই স্বর্ণপদক জিতেছেন তারা। মেয়েদের অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণিতে আনসারের হয়ে হোমায়রা আক্তার এবং অনূর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর হয়ে স্বর্ণ জেতেন মারজান আক্তার।

এছাড়া ছেলেদের অনূর্ধ্ব-৫৫ কেজিতে খাগড়াছড়ির মো. আজাদ, অনূর্ধ্ব-৬০ কেজিতে বিকেএসপির সিয়াম হোসেন, অনূর্ধ্ব-৬৭ কেজিতে সেনাবাহিনীর মনিরুল ইসলাম, অনূর্ধ্ব-৭৫ কেজিতে আনসারের সজিব মন্ডল, অনূর্ধ্ব-৮৪ কেজিতে সেনাবাহিনীর মিন্টু দে এবং ঊর্ধ্ব ৮৪ কেজিতে পুলিশের আরাফাত এনায়েত স্বর্ণ জেতেন। মেয়েদের বিভাগে অন্যদের মধ্যে ঊর্ধ্ব-৬৮ কেজিতে সেনাবাহিনীর দীপা রানী সাহা স্বর্ণ জেতেন।

‘সবাইকে মনে করিয়ে দিলাম আমি কী করতে পারি’

উজবেকিস্তানের রূপকথা থামিয়ে দিল কলম্বিয়া

মেসিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রাজা কেইন

সব তর্ক শেষ, মেসি দ্য বেস্ট!

নকআউটের পথ সহজের লড়াইয়ে সুইজারল্যান্ড-বসনিয়া

মেসি কি পেলেকেও ছাড়িয়ে যাবেন

আর্জেন্টিনা জানাল তারা আসছে!

শেষ মুহূর্তের গোলে পানামাকে কাঁদিয়ে ঘানার উল্লাস

‘মেসি-জাদুতে’ মোহগ্রস্ত ফুটবল

টিভিতে ফুটবল বিশ্বকাপ ম্যাচের সঙ্গে রয়েছে টেস্ট ম্যাচের রোমাঞ্চ