হোম > খেলা

কার্লসেনকে হারিয়ে গোকেশের ইতিহাস

নরওয়ে দাবা ২০২৫

স্পোর্টস ডেস্ক

ক্লাসিক্যাল দাবায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, নাম্বার ওয়ান এবং কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোমারাজু। নরওয়ে দাবা- ২০২৫ এর ষষ্ঠ রাউন্ডে এই ঐতিহাসিক জয়টি তুলে নেন ১৯ বছর বয়সী গুকেশ। তাতেই প্রশংসা ভাসছেন তিনি।

এই জয়ে নরওয়ে দাবা ২০২৫- এর পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছেন গুকেশ। তার সংগ্রহ ৮.৫ পয়েন্ট। তার চেয়ে এক পয়েন্ট করে বেশি নিয়ে ওপরের স্থান দুটিতে আছেন কার্লসেন ও ফ্যাবিয়ানো কারুয়ানা।

জিতলেও ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে ছিলেন গুকেশ। তাকে চাপে রেখে জয়ের পথেই এগোচ্ছিলেন কার্লসেন। কিন্তু বিধিবাম। শেষদিকে একটি অস্বাভাবিক ভুল করে বসেন ইতিহাসের সেরা দাবাড়ুদের একজন। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ হাসি হাসেন গুকেশ। দ্বিতীয় ভারতীয় হিসেবে কার্লসেনকে হারালেন ২০২৪ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই দাবাড়ু। কার্লসেনের বিপক্ষে তার এই জয়কে বছরের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেষদিকে এসে গুকেশের কাছে এভাবে হারাটা মেনে নিতে পারেননি কার্লসেন। তাই ম্যাচ শেষ হতেই টেবিলে আঘাত করেন তিনি। বিপরীতে জয়ের পর অবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন গুকেশ। যেন বিশ্বাসই হচ্ছিল না তার। এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কার্লসেনকে হারানোর পর চিজ ডটকমকে গুকেশ বলেন, ‘আমি খুব বেশি কিছু করতে পারিনি। স্পষ্টতই আমি হেরে যাচ্ছিলাম। তাই বোর্ডে টিকে থাকার জন্য আমি কেবল এমন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলাম যা কার্লসেনের কাজকে কঠিন করে তোলে। ভাগ্যক্রমে সে ভুল করে বসে।’

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

বাংলাদেশের দাবাড়ুর শ্রীলঙ্কা জয়

মালদ্বীপকে গোলের বন্যায় ভাসাল ভারত

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন