হোম > খেলা

এমএলসি থেকে ছিটকে গেলেন হারিস রউফ

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) চলমান আসরের গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে ইতোমধ্যে নকআউটে পা রেখেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। ফ্রাঞ্চাইজিটিকে পরের পর্বে নিতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন হারিস রউফ। যদিও চোটের কারণে নকআউট পর্বে তাকে পাবে না সান ফ্রান্সিসকো।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন হারিস। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে সান ফ্রান্সিসকো। চোটে পড়ার আগে ৮ ম্যাচে ১৭ উইকেট নেন হারিস। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। ইতোমধ্যে হারিসের বদলি হিসেবে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টারকে দলে নিয়েছে সান ফ্রান্সিসকো। দুঃসময়ে হারিসের পাশে থাকার কথা জানিয়েছে দলটি।

একই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা পাননি হারিস। এই পাকিস্তানি পেসার ঠিক কবে মাঠে ফিরবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল