হোম > খেলা

ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বিনিয়োগ-কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়া খাতের আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে চীনের বড় ধরনের বিনিয়োগ ও কারিগরি সহায়তা চেয়েছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে এই আগ্রহ প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রস্তাবিত স্পোর্টস ইনস্টিটিউটে চীনের বিনিয়োগ এবং ভলিবল, আর্চারি ও শুটিংয়ের মতো ইভেন্টগুলোতে দক্ষ চীনা কোচ ও উন্নত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জানান যে, বর্তমান সরকার ক্রিকেট ও ফুটবলের সঙ্গে সকল ক্রীড়া ইভেন্টকে সমানভাবে এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় খেলোয়াড়দের জন্য বিশেষ ক্রীড়া ভাতা এবং ডিজিটাল ক্রীড়া কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রতিমন্ত্রী চীনের জাতীয় পুরুষ ফুটবল দলকে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের উদীয়মান স্পোর্টস ইন্ডাস্ট্রিতে চীনের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

প্রতিমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের ডিজিটাল ক্রীড়া উদ্যোগ ও খেলোয়াড়দের মাসিক ভাতার কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের যুব প্রশিক্ষণ কেন্দ্র এবং স্পোর্টস ইনস্টিটিউটে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক আগ্রহ ও আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে চীনের জাতীয় ফুটবল দলের সাথে প্রীতি ম্যাচের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দিয়ে তিনি জানান, নিয়মিত ক্রীড়া সরঞ্জাম ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এই খাত আরও সমৃদ্ধ হবে।

ভালো খেলতে পারিনি, লিটনের সহজ স্বীকারোক্তি

আমরা দেশবাসীর কাছে লজ্জিত, ব্রোঞ্জ পদক হারিয়ে কোচ সালাউদ্দিন

পূর্ণশক্তির দল নিয়ে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড

টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা

মেসির মুকুটে ‘ডক্টরেট ডিগ্রি’

জয়ের সুখস্মৃতি দিয়ে এশিয়ান গেমস শেষ করল হকির মেয়েরা

এই হারকে যেভাবে ব্যাখ্যা করছেন অধিনায়ক লিটন