হোম > খেলা

দাপুটে জয় দিয়েই অ্যাশেজ শেষ করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

অ্যাশেজের শুরুর সঙ্গে শেষটাও মিল রাখল অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিতের পর শেষটা রাঙালো জয় দিয়ে। সিডনিতে সিরিজের শেষ ও পঞ্চম টেস্টে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ৪-১ জয় নিয়ে শেষ করল অজিরা।

এই ম্যাচে ইংল্যান্ডের পরাজয় লেখা হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষেই। আজ পঞ্চম দিনে ৮ উইকেটে ৩০২ রান নিয়ে সকালে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সকালে ৪০ রান যোগ করে অলআউট হয় ইংলিশরা। ৩৪২ রান করে দলটি। ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬০ রান। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৮৪ রান। জবাবে অস্ট্রেলিয়া ৫৪২ রান করে বড় লিড পেয়েছিল। 

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৫৪ রান করে জ্যাকব বেথেল। হ্যারি ব্রুক ও বেন ডাকেটের ব্যাট থেকে আসে সমান ৪২ রান করে। জেমি স্মিথ করেন ২৬ রান।

এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড। ৬৩ বলে ৬২ রানের উদ্বোধনী জুটি গড়েন তারা দুজন। জশ টাংয়ের শিকার হয়ে হেড ফেরেন ৩৫ বলে ২৯ রান করে। ওয়েদারাল্ডও তার। এই ওপেনার করেন ৪০ বলে ৩৪ রান।

মারনাস লাবুশেন করেন ৪০ বলে ৩৭ রান। তিনি রানআউট হয়ে বিদায় নেন। অধিনায়ক স্টিভ স্মিথ ১২ বলে ১২ রান করে বোল্ড হন উইল জ্যাকসের বলে। ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমে উসমান খাজা করেন ৭ বলে ৬ রান। তাকেও বোল্ড করেন টাং। অজিদের জয় নিশ্চিত হয় অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের ৪০ রানের জুটিতে। ২৭ বলে ১৬ রান করেন ক্যারি। গ্রিন করেন ২৭ বলে ২২ রান। অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটের জয়।

ম্যাচ-সেরা হয়েছেন প্রথম ইনিংসে দাপুটে সেঞ্চুরি হাঁকানো ট্রাভিস হেড। ১৬৬ বলে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিরিজ-সেরা খেলোয়াড় হয়েছেন মিচেল স্টার্ক। পাঁচ ম্যাচে তিনি শিকার করেছেন ৪৬টি উইকেট এবং ব্যাট হাতেও করেছেন ২০২ রান।

এসআই

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই

টিভিতে দেখবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা

আদালতে চ্যালেঞ্জ হচ্ছে বিসিবির নির্বাচন

জিম্বাবুয়েকে উড়িয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

সিডনির গরমের সঙ্গেও লড়ছে মেয়েরা

এক হারেই সেমির আশা নড়বড়ে ভারতের

বেতনের আওতায় আসবেন খেলোয়াড়রা

বাংলাদেশ-দ. আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ

বিসিএলে জোড়া সেঞ্চুরির দিন