হোম > খেলা

দেখে শুনে খেলেই বড় হয়েছে ইনিংস, বললেন সাদমান

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্স থেকে মাঠের খেলাটা বেশ ভালো দেখা যায়। সিলেট টেস্টের দ্বিতীয় দিনের পুরোটা সময় আয়ারল্যান্ডের বোলিং দেখে মনে হচ্ছিল, বেশ নির্বিষ বোলিং করে গেছে সফরকারীদের বোলাররা। বাংলাদেশি ব্যাটারদের জন্য তৈরি করতে পারেনি কোনো হুমকি। দূর থেকে দেখে যখন এমনটা মনে হচ্ছিল, তখন সাদমান ইসলাম জানান, ভালো ব্যাটিং করায় এমন মনে হয়েছে। তবে তিনি স্বীকার করে নেন খারাপ বলগুলোতে রান নিতে না পারার ভুলগুলো করেননি ব্যাটাররা।

আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে বাংলাদেশ দিন শেষ করে ১ উইকেটে ৩৩৮ রান তুলে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ তাই আছে সুবিধাজনক অবস্থায়। এর সূচনাটা হয়েছিল ৮০ রান করে প্যাভিলিয়নে ফেরা সাদমান ইসলামের হাত ধরে। ৪৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করা সাদমান শুরুটা করেছিলেন আগ্রাসী ভূমিকায়। তবে নির্দিষ্ট কোনো পরিকল্পনায় এমন শুরু করেননি বলে জানান সাদমান। তার কথায়, ‘এমন কোনো দ্রুত, মানে এটা কোনো প্ল্যানে ছিল না। বলের মেরিট অনুযায়ী যেরকম বল ছিল, ওরকম যেটা পানিশ করার বলে ওটা পানিশ করছি, যেটা আপনার রেসপেক্ট দেওয়ার বলে রেসপেক্ট দিয়েছি, তো ওরকম ভাবেই আমরা ব্যাটিং করছিলাম। তো এমন কোনো প্ল্যান ছিল না।’

দারুণ ওই ইনিংস খেলার পথে ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে প্রথম উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন সাদমান। এ নিয়ে তার ভাষ্য ছিল, ‘এখন পর্যন্ত যেরকম প্ল্যান ছিল, সেম প্ল্যান অনুযায়ী আমরা যাচ্ছি। তো অবশ্যই ইচ্ছা ছিল যে ওপেনিং জুটিটা যদি ভালো হয় আমাদের, তো আপনার নিচে যারা মানে ওয়ান ডাউন বা নিচে যে ব্যাটসম্যানগুলো আছে, তো ভালো একটা পার্টনারশিপ হবে আশা করি। তো ওভাবে আমরা কথা বলে স্টার্ট করছি।’

শুরুটা ভালো হলেও সেঞ্চুরি না পাওয়া নিয়ে আফসোস নেই সাদমানের। বরং, যা করতে পেরেছেন তাতেই খুশি সাদমান বলেন, ‘সেঞ্চুরি না হলে তো একটা আফসোস থাকে। তো আলহামদুলিল্লাহ, মানে যতটুকু আল্লাহ দিচ্ছেন, তো ওটা নিয়েই।’ বোলিংয়ে কোনো হুমকি তৈরি করতে পেরেছেন কি না সেই প্রশ্নের জবাবে সাদমান বলেন, ‘আমরা ভালো ব্যাটিং করছি, যার কারণে হয়তোবা জিনিসটা এত ইজি মনে হয়েছে। তো তেমন কিছু মানে চিন্তাও ছিল না যে বা ওরকম আমরা আমাদের বলের মেরিট অনুযায়ী খেলছি জাস্ট।’ পাশাপাশি লিড কত পর্যন্ত নিয়ে ইনিংস ঘোষণার পরিকল্পনা সেটা নিয়ে সাদমান জানান, ‘এখনো তেমন কোনো পরিকল্পনা হয়নি। আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করছে, আর আল্লাহর ইচ্ছায় যতটুকু ব্যাটিং করা যায়, এই প্ল্যান।’

প্রাথমিক দলে থাকলেও ব্রাজিলের মূল দল থেকে বাদ পড়ছেন নেইমার!

পাকিস্তান সিরিজে থাকছে বিশেষ উদ্যোগ

কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি আইজিপি আলী হোসেন

পাকিস্তান সিরিজ দিয়েই শুরু বিশ্বকাপের প্রস্তুতি: মিরাজ

আজ রাতে দেশে ফিরছেন আফঈদা-ঋতুপর্ণারা

ইউরোপীয় জায়ান্টদের লড়াইয়ের রাত

চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে যা দেখবেন

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

চ্যালেঞ্জিং ক্রিকেট হবে বলছেন পাকিস্তান কোচ

মোহামেডানের নতুন পথচলা শুরু