হোম > খেলা

বিপিএলে খেলছেন না কুশল মেন্ডিস

স্পোর্টস ডেস্ক

আজ বাদে কাল পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। এমন সময়ে এসে খারাপ খবর পেয়েছে টুর্নামেন্টের নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। দেশের সবচেয়ে মর্যাদাকর এ টি-টোয়েন্টি আসরে খেলতে পারবেন না কুশল মেন্ডিস।

স্বাস্থ্যগত জটিলতার কারণে পুরো আসরেই ছিটকে গেছেন শ্রীলঙ্কান এ তারকা ক্রিকেটার। একই কারণে কুশল মেন্ডিস দর্শক বনে গেছেন চলতি আইএল টি-টোয়েন্টিতেও। মূত্রথলিতে পাথর ধরা পড়েছিল। যে কারণে গত সপ্তাহে দুবাইয়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করান লঙ্কান এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

কুশলের অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। মাঠের ক্রিকেটে কবে নাগাদ ফিরতে পারবেন কুশল, এ ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা