হোম > খেলা

বিশ্ব র‌্যাপিড দাবায় দুই গ্র্যান্ড মাস্টারকে হারালেন মনন

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বয়স মাত্র ১৪। প্রথমবার বিশ্ব র‌্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে গেছেন। শীর্ষ দাবাড়ুদের এ প্রতিযোগিতায় চমক দিলেন বাংলাদেশের মনন রেজা। দুই গ্র্যান্ড মাস্টারকে হারিয়ে তাক লাগিয়ে দেন এই খুদে দাবাড়ু।

নিউইয়র্কে চলমান প্রতিযোগিতায় অস্ট্রিয়ার গ্র্যান্ড মাস্টার হোরভাথ ডোমিনিককে হারানোর পর গত শুক্রবার জার্মানির ডেনিস ওয়াগনারের বিপক্ষেও জয় পান মনন। এই দুই গ্র্যান্ড মাস্টারকে হারানোর কীর্তি গড়ে ১৮০ জন দাবাড়ুর মধ্যে ১৫১তম স্থানে অবস্থান তার।

ওপেন বিভাগে ৯ ম্যাচ খেলে মননেন অর্জন সাড়ে তিন পয়েন্ট। অন্যদিকে, এই প্রতিযোগিতায় নারী বিভাগে অংশ নিয়েছেন নোশিন আনজুম। চতুর্থ রাউন্ডে উগান্ডার ভ্যালেন্টাইনের বিপক্ষে জয় পান এই বাংলাদেশি। ৫৬টি দেশের গ্র্যান্ড মাস্টার ও আন্তর্জাতিক মাস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত

দারুণ জয়ে শীর্ষে কিংস, মোহামেডানের ড্র

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ