হোম > খেলা

ফাবিওর সামনে ইতিহাসের হাতছানি

স্পোর্টস ডেস্ক

আগামী ৩০ সেপ্টেম্বর ৪৫ এ পা দেবেন ফাবিও। এই বয়সে এসেও তরুণ ফুটবলারদের মতো নিয়মিত মাঠে নামছেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। রীতিমতো ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ক্লাব পর্যায়ে ফ্লুমিনেন্সের হয়ে খেলা ফাবিও।

ব্রাজিলিয়ান সিরি’এতে নিজেদের সবশেষ ম্যাচে ফোর্তালেজাকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এটা ছিল প্রতিযোগিতামুলক ফুটবলে ফাবিও’র ১ হাজার ৩৯০তম ম্যাচ।

তাতেই কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ডে ভাগ বসালেন ফাবিও। এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ১৯৬৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা শিলটন।

শিলটনের পাশে বসায় তালিকার শীর্ষে উঠা এখন কেবল সময়ের ব্যাপার ফাবিও’র জন্য। আগামী ২০ আগস্ট সুদামেরিকানার ম্যাচে আমেরিকা দে ক্যালির বিপক্ষে খেলবে ফ্লুমিনেন্স। ম্যাচটিতে মাঠে নামলে ইতিহাস গড়বেন ফাবিও।

ইউনিয়াও বান্দেইরেন্তে দিয়ে ১৯৯৭ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ফাবিও। গত ২৮ বছরে ফ্লুমিনেন্স ছাড়াও অ্যাতলেটিকো প্যারানেন্স, ক্রজিইরো, ভাস্কো দা গামার হয়ে খেলেছেন এই গোলরক্ষক।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা