হোম > খেলা

বুমরাহর ফাইফারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক

জাসপ্রিত বুমরাহ

লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের এ তারকা পেসার বিদেশের মাটিতে টেস্টে এ নিয়ে ১৩ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

ক্রিকেটের এলিট সংস্করণে ভারতের বোলারদের মধ্যে বিদেশের মাটিতে সর্বাধিকবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ডানহাতি এ পেসার। এ রেকর্ড গড়ার পথে বুমরাহ টপকে গেছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। ১০৮ ইনিংসে বোলিং করে ১২ বার ইনিংসে ৫ উইকেট নিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন কিংবদন্তি এ পেস অলরাউন্ডার।

এশিয়ার বোলারদের মধ্যে ‘সেনা’ (এসইএনএ- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ডও স্পর্শ করেছেন বুমরাহ।

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত