হোম > খেলা

ফের ভারত সিরিজে সৈকত

স্পোর্টস রিপোর্টার

আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে জায়গা করে নেওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়ে গেছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। তারই ধারাবহিকতায় এবার ভারত ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজে আম্পায়ারিং করতে দেখা যাবে তাকে।

আগামী ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। আসন্ন সিরিজটির প্রথম ‍ও শেষ একদিনের ম্যাচে অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সৈকতকে। দ্বিতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তিনি।

বর্তমানে বিপিএলে আম্পায়ারিং করছেন সৈকত। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। যদিও ভারত-ইংল্যান্ড সিরিজের ব্যস্ততার কারণে বিপিএলের ফাইনালে দেখা যাবে না সৈকতকে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা