হোম > খেলা

আক্ষেপ-আফসোসে ফুটবল দলের স্বপ্ন শেষ

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান কাপ বাছাইয়ে চার ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ‘সি’ গ্রুপে দুই ম্যাচে হার ও অপর দুটিতে ড্র করে তারা। ফলে দুই পয়েন্ট অর্জন করা বাংলাদেশের অবস্থান টেবিলের তলানিতে। সর্বশেষ হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠার স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বাকি দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে যদি জিতে তবুও বাংলাদেশকে বাছাই পর্ব থেকেই বিদায় নিতে হবে। পয়েন্টের হিসেব তাই বলছে। আর এই ব্যর্থতার জবাবে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলছেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন খেলোয়াড় বদলি করা হয় খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’

হংকংয়ের বিপক্ষে প্রথম একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামালের। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। এই অর্ধে বাংলাদেশও দুর্দান্ত খেলেছে। জামাল বলেন, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ- দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে তারা ভালো করেছে।’

আগামী নভেম্বরে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!

চীনের বিপক্ষে জিততে পারল না বাংলাদেশ