হোম > খেলা

যুক্তরাষ্ট্রের কাছে ধসে গেল নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে জিতল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডসকে ৯৩ রানের বড় ব্যবধানে বিধ্বস্ত করে মার্কিন ক্রিকেটাররা সুবিধাটা করে দিলো ভারত ও পাকিস্তানের। এই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটে ওঠার পথটা অনেকটা মসৃণ হলো এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।

নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৯৬ রানের পুঁজি গড়ে যুক্তরাষ্ট্র। ওয়ানডাউনে নামা সাইতেজা মুকামাল্লা ব্যক্তিগত সর্বোচ্চ ৫১ বলে খেলেন ৭৯ রানের দাপুটে ইনিংস। এ ছাড়া শুভম রঞ্জন ২৪ বলে এনে দেন ৪৮ রানের অপরাজিত স্কোর।

জবাবে নেদারল্যান্ডসের কোনো ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ব্যক্তিগত সর্বোচ্চ ২৩ রান যোগ করেন বাস ডি লিডি। যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২১ রানে শিকার করেন ৪ উইকেট। পাকিস্তানের কাছে হারলেও নামিবিয়ার বিপক্ষে জেতা ডাচরা গুটিয়ে যায় ১৫.৫ ওভারেই।

সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৬/৬।
নেদারল্যান্ডস: ১৫.৫ ওভারে ১০৩।
ফল: যুক্তরাষ্ট্র ৯৩ রানে জয়ী।

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের মধ্যকার লাল বলের লড়াই

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

প্রতিশোধ নয়, লড়াইটি ছিল আত্মসম্মানেরÑকামিন্স

ম্যাকাই টেস্টের যত রেকর্ড

ঢাকায় আসতে পারে ব্রাজিল ফুটবল দল

পাডিক্কালের সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের